বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৬ আসনের (ভৈরব-কুলিয়ারচর) আসনে জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা মো. কবির হোসাইন।
সাদেকপুর ইউনিয়ন সভাপতি ইঞ্জিনিয়ার সানাউল্লাহর সভাপতিত্বে আনন্দঘন এ আয়োজনে জামায়াতের নেতাকর্মীসহ ভৈরবের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।







