করিমগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জের করিমগঞ্জে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে কিশোরগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি দল।

মঙ্গলবার দুপুরে করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বারবার্তা গ্রামে এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক শাহরিয়ার নাফিজের সহযোগিতায় মোস্তফা নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া মোস্তফার বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাজা, ইয়াবা এবং কিছু অস্ত্র জব্দ করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক শাহরিয়ার নাফিজ বলেন, মাদক ব্যবসার কারণে এলাকার তরুণরা বিপথে চলে যাচ্ছে। এলাকার শান্তি-শৃংখলা বিনষ্ট হচ্ছে। সবাইকে মাদকের বিরুদ্ধে আরও সচেতন হতে হবে।

SHARE